নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মাটি (মৃত্তিকা) পরীক্ষার উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সোমবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) জামালপুরের উদ্যোগে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন জামালপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত উজ্জামান, নালিতাবাড়ী উপজেলা কৃষিকর্মকর্তা শরিফ ইকবাল ও বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রশিক্ষণে ৫০ জন কৃষককে মৃত্তিকা পরীক্ষার জন্য মৃত্তিকার নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

























