নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২ পর্যায়ের আওতায় পাওয়ার টিলারচালিত বেড প্লান্টার প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তাবায়নে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর এলাকায় রবি মৌসুমের গম আবাদের উপর ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ প্রধান অতিথি ও জেলা খামার বাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে ওই প্রদর্শনী ও মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান। ওইসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় কৃষক-কৃষাণী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

























