নালিতাবাড়ীতে জলবায়ু তহবিলের স্বচ্ছতার দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৩৯
নালিতাবাড়ীতে জলবায়ু তহবিলের স্বচ্ছতার দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : জলবায়ু অর্থায়নের দৃশ্যমান অগ্রগতি ও তহবিলের স্বচ্ছতার দাবিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এনজিও সমন্বয় পরিষদের সদস্যসচিব মো. আবু রায়হান, সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে ‘প্যারিস চুক্তি’ বাস্তবায়নে সকল শিল্পোন্নত দেশের অঙ্গীকার অব্যাহত রাখতে হবে। প্যারিস চুক্তি অনুযায়ী সবুজ জলবায়ু তহবিলে শিল্পোন্নত দেশসমূহের অর্থায়নের প্রতিশ্রুতির আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে। প্যারিস চুক্তিতে প্রস্তাবিত ‘স্বচ্ছতা কাঠামো’তে শিল্পোন্নত দেশ কর্তৃক গৃহীতব্য জলবায়ু পরিবর্তন মোকাবেলাসংক্রান্ত কার্যক্রমে বিশেষ করে জলবায়ু অর্থায়নে স্বতঃপ্রণোদিত তথ্যের উন্মুক্ততা, জবাবদিহিতা, নাগরিক অংশগ্রহণ এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করার অনুরোধ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১৬ প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্ত্তন শুরু পরবর্তী সংবাদ শেরপুরে আ’লীগ প্রার্থী আতিককে অভ্যর্থনা জানাতে গিয়ে মোটরসাইকেল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads