ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ দেশ ও জাতির মঙ্গল কামনায় শেরপুরের ঝিনাইগাতীতে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন শুরু হয়েছে। ২৬ নভেম্বর সোমবার বিকেলে উপজেলার শিমুলতলী এলাকায় স্বর্গীয় প্রাণকৃষ্ণ চন্দ্র রায়ের বাড়ির প্রাঙ্গনে আয়োজিত ওই কীর্ত্তনের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবাশ্রম আয়োজিত ওই কীর্ত্তন আগামী শুক্রবার পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি রতন চন্দ্র রায়। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্ল¬ব কুমার বিশ্বাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক দেবাশীষ ভট্টাচার্য, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ।
এতে দিনাজপুর, বগুড়া, পঞ্চগড়, সাতক্ষীরা, চাপাইনবাবগঞ্জ, শেরপুর ও ঝিনাইগাতী উপজেলার সংগীতশিল্পীগণ মহানাম সুধা ও লীলা কীর্ত্তন পরিবেশন করবেন।























