শ্রীবরদীতে শিশুদের জন্যে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৪
শ্রীবরদীতে শিশুদের জন্যে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী প্রতিনিধি ॥ শ্রীবরদীতে ‘স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সামাজিক আচরণগত পরিবর্তনের মাধ্যমে শিশুদের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর পরিচালনায় সোমেশ্বরী হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সে^ঁজুতি ধর।
ইউনিসেফের বিভাগীয় কমিউনিকেশন এন্ড ডেভেলপম্যান্ট অফিসার রৌশন রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল ও লিপি বেগম, ইউনিসেফের জেলা কো-অর্ডিনেটর ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিসেফের উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র ক্রয় পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১৬ প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্ত্তন শুরু

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads