শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র ক্রয়

খবর টি পড়েছেন : ১৬৩
শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র ক্রয়
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী পক্ষে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। ২৬ নভেম্বর সোমবার সকালে নকলা ও নালিতাবাড়ী উপজেলায় পৃথক পৃথকভাবে তার পক্ষে ওই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
জানা যায়, নকলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র ক্রয়কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শহর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন এবং নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুর রহমানের কাছ থেকে পৃথক মনোনয়নপত্র ক্রয়কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার উভয় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মতিয়া চৌধুরীর মনোনয়নপত্র দাখিল করা হতে পারে। মনোনয়নপত্র দাখিলের আগে উভয় উপজেলায় দলীয় নেতা-কর্মীসহ সর্বসাধারণকে নিয়ে পৃথক পৃথক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন থাকবে।
এ ব্যাপারে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ জানান, বেগম মতিয়া চৌধুরীর টানা ষষ্ঠ দফায় দলীয় মনোনয়নে তৃণমূলের নেতা-কর্মীরা আনন্দে উদ্বেলিত। এখন তাদের মাঝে বিরাজ করছে নির্বাচন উৎসবের আমেজ। ইতোমধ্যে দলের উপজেলা ও শহর শাখার পক্ষ থেকে তার ওই মনোনয়নে দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। একই কথা জানিয়ে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, এবারও বেগম মতিয়া চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম মতিয়া চৌধুরীর জন্য দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, শেরপুর-২ আসনে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪’র নির্বাচনসহ টানা ৫ দফায় আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন বেগম মতিয়া চৌধুরী। এর মধ্যে ২০০১ এর নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে হারানো হলেও অন্য ৪টি নির্বাচনেই তিনি বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪’তে শেখ হাসিনার নেতৃত্বাধীন ৩ দফার সরকারেই মতিয়া চৌধুরী কৃষিসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন। ফলে তার মাধ্যমে এলাকায় সড়ক যোগাযোগসহ বিভিন্ন খাতে শত শত কোটি টাকা ব্যয়ে নজরকাড়া উন্নয়ন সাধিত হয়েছে। এরপরও ২০১৪’র নির্বাচনের মতো এবারও এ আসনে বেগম মতিয়া চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। কিন্তু ফের মনোনয়ন দৌড়ে শেষ হাসি হাসলেন মতিয়া চৌধুরীই। সেইসাথে শেরপুর অঞ্চলে রেকর্ড গড়লেন টানা ষষ্ঠবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইভিএম ব্যবহার: লটারিতে থাকছে শেরপুর-১ আসনের নাম পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শিশুদের জন্যে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads