ads

শনিবার , ২৪ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দি প্যাসিফিক ক্লাব গেইমস উদ্বোধন

খবর টি পড়েছেন : ২২৫
ঝিনাইগাতীতে দি প্যাসিফিক ক্লাব গেইমস উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীর ছাত্র সংগঠন দি-প্যাসিফিক ক্লাব গেইমস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ নভেম্বর শুক্রবার বিকেলে ঝিনাইগাতী বাজারের গরুহাটিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে ওই উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, প্যাসিফিক ক্লাবের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক এস এম এ আরিফ প্রমুখ। অনুষ্ঠনে সঞ্চালকের দায়িত্ব পালন করে হাদিউল ইসলাম। পরে প্যাসিফিক গেইমস এর শীতকালীন ভলীবল, ব্যাডমিন্টন ও ক্যারামসহ বিভিন্ন খেলাধুলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, দি-প্যাসিফিক ক্লাব গত একযুগ ধরে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডর পরিচালনা করে আসছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাল টাকাসহ গ্রেফতার ১ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সুজনের কমিটি গঠন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads