শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর আলোচিত মাদক ও জালটাকা ব্যবসায়ী ফারুক মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। ২২ নভেম্বর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের চিতথলিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক মিয়া স্থানীয় ইয়ানুছ মিয়ার ছেলে।
জানা যায়, ফারুক মিয়া ও তার মা ছালেমা বেগম দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ও জাল টাকার ব্যবসা করে আসছে। ফারুক মিয়া জালটাকা লেনদেন করবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফ মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এতে ফারুক মিয়ার কাছ থেকে ৫শ টাকার ৫০টি জাল নোট উদ্ধার হয়। পরে তাকে উদ্ধারকৃত ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় শুক্রবার ফারুক মিয়ার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রিমা-ের আবেদনসহ তাকে আদালতে সোর্পদ করা হবে।
























