ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ’সুজন’সুশাসনের জন্য নাগরিক’এর কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২২ নভেম্বর বৃহস্প্রতিবার বিকেলে ”ফ্রেন্ডস ওর্য়াল্ড ঝিনাইগাতী” ক্লাবে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেহেদী হাসান হালিম। বক্তব্য রাখেন সুজনের শেরপুর জেলা কমিটির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম, উপজেলা জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির সভাপতি মোঃ মঞ্জুরুল হক, জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট মোঃ আল-আমিন প্রমুখ। পরে রেজাউল করিমকে সভাপতি ও মেহেদী হাসান হালিমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের কমিটি গঠন করা হয়।























