নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে রাতে জহুরা খাতুন (৫০) নামে এক বিধবা নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের মনাকুশা গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় মৃত হারেজ আলীর স্ত্রী। বুধবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, জহুরা খাতুন প্রতিদিনের ন্যায় প্রয়োজনীয় সাংসারিক কাজ শেষে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ীর একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে এলাকার এক যুবক জহুরা খাতুনের কাছে কলা কিনতে তার বাড়ীতে যায়। ওইসময় সে তার ঘরের দরজার ধাক্কা দিয়ে ওই নারীর লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতের অন্ধকারে বিধবা ওই নারীকে তার নিজ কক্ষে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রেখে যায়। তার মুখম-ল ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কি কারণে ওই হত্যাকা- সংঘটিত হয়েছে, তা এখনও পরিস্কার নয়। তবে তদন্তে দ্রুতই তা উদঘাটন করা হবে।
























