ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত’র উদ্যোগে উপজেলা সদরে এক ধর্মীয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বুধবার সকালে র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অপরদিকে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুমের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল হাকিম।
























