নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আল সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ।
ওইসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
























