ads

সোমবার , ১৯ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদরের বিদায়ী ৬ কর্মকর্তাকে অফিসার্স ক্লাবের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ২২৩
শেরপুর সদরের বিদায়ী ৬ কর্মকর্তাকে অফিসার্স ক্লাবের সংবর্ধনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার বদলীজনিত ৬ বিদায়ী কর্মকর্তাকে সদর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৮ নভেম্বর রবিবার বিকেলে সদর উপজেলা কমপ্লেক্সের অফিসার্স ক্লাবে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। বিদায়ী কর্মকর্তারা হলেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিলুফা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার পারভেজ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোতালেব এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান।
সদর উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, বিদায়ী কর্মকর্তা নিলুফা আক্তার, মো. আনোয়ার পারভেজ এবং নতুন যোগদানকৃত উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তির দ্বিতীয় দিনের অনুষ্ঠান… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষিমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads