ads

সোমবার , ১৯ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষিমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১৩
নালিতাবাড়ীতে কৃষিমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘সমাজভিত্তিক বীজ ভান্ডার গড়ে তুলি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে দিনব্যাপি কৃষিমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর সোমবার বিলুপ্তপ্রায় দেশী জাতের ধান সংরক্ষণ, উৎপাদন ও বিতরনের লক্ষ্যে উপজেলার চাটকিয়া গ্রামের সেন্টু চন্দ্র হাজং এর বাড়ীতে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এলআরডি প্রকল্পের সহায়তায় ওই মেলার আয়োজন করা হয়। এদিন ময়মনসিংহ বিভাগের নালিতাবাড়ী, হালুয়াঘাট ও পুর্বধলা উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন। এ সময় কৃষক-কৃষাণীরা সেন্টু চন্দ্র হাজং এর বৃডিং (শংকরায়ন) পদ্ধতিতে ট্রায়াল করা ৫শ প্লট ও তার আবিষ্কার করা দেশী জাতের ধানের ক্ষেত ঘুরে দেখে তাদের অভিজ্ঞতা বিনিময় করার জন্য আলোচনা সভায় মিলিত হন। এতে কৃষক রতেœশ্বর চন্দ্র বর্মণের সভাতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী কারিতাসের সুপারভাইজার মি. সনত দ্রং। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কৃষক মার্চেন চিসিম, এবারসন চিরান, লাল মিয়া, আব্দুল হাকিম, সন্তোষ কুমার হাজং, রথিন্দ্রনাথ চন্দ্র বর্মণ কৃষাণী রেনিকা চিরান প্রমুখ। ওই সময় কারিতাসের শ্যামল নকরেক, হিরেন মাংসাং, মনোজ দ্রং, শান্তি লতা রাকসাম ও কামিলুঘ নকরেক উপস্থিত ছিলেন।
দেশীজাতের ধান আবিষ্কারক স্বল্প শিক্ষিত কৃষক সেন্টু চন্দ্র হাজং বলেন, তিনি ২০০৬ সাল থেকে কারিতাস এলারডি’র সহায়তায় এ পর্যন্ত ১৯টি নতুন দেশী জাতের ধান আবিষ্কার করেছেন। এগুলোর নামও রেখেছেন সেন্টু-১, সেন্টু-২, সেন্টু শাইল, মেরীগোল্ড, সেন্টুৃগোল্ড, রাণী শাইল ইত্যাদি। এছাড়াও নতুন জাত উদ্ভাবনের জন্য এ বছর ৫শটি ধানের জাতের ছোট ছোট প্লট তৈরি ট্রায়াল করে করেছেন। তিনি আরো বলেন, দেশী জাতের ধান সংরক্ষণ ও উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালের ৬ মে ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানী তাকে ক্রেষ্ট ও ১ লাখ টাকা পুরষ্কার দিয়েছেন। দেশী জাতের ধান সংরক্ষণে আজীবন কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন তিনি। পরে মনোজ্ঞ সাং®কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদরের বিদায়ী ৬ কর্মকর্তাকে অফিসার্স ক্লাবের সংবর্ধনা পরবর্তী সংবাদ নকলায় কৃষি সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads