ads

রবিবার , ১৮ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ধানক্ষেতে ছত্রাকের আক্রমণে দিশেহারা কৃষক

খবর টি পড়েছেন : ২৫৪
শ্রীবরদীতে ধানক্ষেতে ছত্রাকের আক্রমণে দিশেহারা কৃষক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদীতে আমন ধান ক্ষেতে ছত্রাকের আক্রমণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। কেউবা ছত্রাকের আক্রমণের ভয়ে ধান পাকার আগেই কেটে নিয়ে যাচ্ছে। ফলে উৎপাদিত ধানের ফলন নিয়ে শংকিত হয়ে পড়েছে কৃষকেরা। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের কর্মকর্তাদের কোনো পরামর্শ পাচ্ছেন না তারা। দু’একজন কৃষক কৃষি অফিসের পরামর্শ নিয়ে কীটনাশক দিয়েও কোনো সুফল পাচ্ছেন না। রবিবার সরেজমিন গেলে কৃষক ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে ওইসব তথ্য পাওয়া গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার হেক্টর। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ১৬ হাজার ৮শ ৮৫ হেক্টর। এর মধ্যে ব্রি-৪৯, ব্রি-৬২, বিআর-১১, ধানীগোল্ড, এজেড, বিনা-৭সহ কয়েকটি হাইব্রিড জাতের ধান চাষ হয়েছে। এর পাশাপাশি দেশীয় জাতের চাষ হয়েছে পাইজাম, তুলশীমালা, কালোজিরা, হালই, গোলাপি ও চাম্পালিসহ বিভিন্ন ধান। এবার প্রাকৃতিকভাবে কোনো প্রকার বন্যা বা খরা হয়নি। এছাড়াও আবাহাওয়া আমন চাষের অনুকুল হওয়ায় কৃষকেরা বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন। এর মধ্যে ধান পাকতে শুরু করেছে। তবে বেশিরভাগ ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ। এটা আঞ্চলিকভাবে কৃষকেরা বলছেন লক্ষ্মীগোয়ের আক্রমণ। এতে ধানক্ষেত ছেয়ে গেছে ছত্রাকের আক্রমণে। তবে বেশিরভাগ আক্রমণ করেছে ব্রি-৪৯ জাতের ধান ক্ষেতে।
কথা হয় উপজেলার শেকদি গ্রামের আজগর আলীর ছেলে কৃষক সুরুজ আলীর সাথে। তিনি জানান, এবার ৭৫ শতাংশ জমিতে ব্রি-৪৯ জাতের ধান চাষ করেছেন তিনি। আর কয়েকদিন পর পাকতে শুরু করবে তার ক্ষেতের ধান। এখন তার পুরো ক্ষেতেই ছত্রাকের আক্রমণ। তিনি বলেন, ধার দেনা করে আবাদ করেছি। তার ক্ষেতে ছত্রাকের আক্রমণের কারণে ফলনে বিপর্যয় ঘটবে বলে আশংকা করছেন তিনি। তবে যারা ধান কেটে নিয়ে গেছেন তাদের ধানের ফলন হয় কম। এছাড়াও ওই ধানের চাল দিয়ে ভাত রান্না করলে তিতা লাগে বলেও জানান অনেকে। এ সময় তার প্রতিবেশি কৃষক মছল উদ্দিন, পার্শ্ববর্তী মাটিয়াকুড়া গ্রামের কৃষক হাবিবর, আমজাদ, ছালাম, এবরা মিয়া, হাকিম মাষ্টার, আহমদ মেম্বারসহ অনেকের ক্ষেতের অবস্থাও একই। পুটল গ্রামের কৃষক জয়নাল আবদিন জানান, তার ধান ক্ষেতে ছত্রাকের আক্রমণ করেছে। এ জন্য তিনি রবিবার কৃষি অফিসে যান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান তাকে নুইং পাউডার স্প্রে করার পরামর্শ দেন। সুত্রমতে, উপজেলার প্রায় সব গ্রামের ধান ক্ষেতে এ ছত্রাকের আক্রমণ।
এ ব্যাপারে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসানের সাথে। তিনি বলেন, যেসব ক্ষেতের ধান ৮০ শতাংশ পেকেছে ও ছত্রাকের আক্রমণ করেছে তাদেরকে ধান কেটে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে নুইং পাউডার দিয়ে কিছুটা দমন করা সম্ভব বলেও অনেকে এটা ব্যবহার করছেন। ধান ক্ষেতে ছত্রাক আক্রমণ করলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো বাঁধা সৃষ্টি হবে না। তিনি জানান, যে সব ধান ক্ষেতে ছত্রাক আক্রমণ করেছে ওইসব ক্ষেতের ধান দিয়ে বীজ সংগ্রহ করা যাবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিএইচএএ’র নয়া কমিটি ॥ সভাপতি হালিম, সাধারণ… পরবর্তী সংবাদ শেরপুরে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনেই…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads