স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুর সদরসহ ৫ উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ১৮ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলো ২৫৮০ জন পরীক্ষার্থী।
জানা যায়, শেরপুর জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পরীক্ষায় ২৮ হাজার ৫৭৯ জন অংশ গ্রহণের কথা থাকলেও সেখানে ১ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ছিল অনুপস্থিত। এছাড়াও জেলায় ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৪৪০ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৭৮২ জন পরীক্ষার্থী।























