নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ)’র নকলা উপজেলা শাখা শেরপুরের ২ বছর মেয়াদী নয়া কমিটি গঠন করা হয়েছে। নকলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স হলরুমে স্বাস্থ্য সহকারী (এইচএ) হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং এইচএ খন্দকার শরীফ হোসেনের সঞ্চালণায় শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত জরুরি সভায় কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে আব্দুল হালিমকে সভাপতি ও মাসুম বেলাল মিন্টুকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাববিুর রহমান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক হাফসা আইরিন মিলি, সাংগঠনিক সম্পাদক খন্দকার শরীফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক জাহিদা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, অর্থ সম্পাদক মো. ফরহাদ মিয়া, দপ্তর সম্পাদক হাফিজুল হাসান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসরিন জাহান, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজবিনা খাতুন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উম্মে রায়হানা, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন বিষয়ক সম্পাদক বিউটি আক্তার এবং সম্মানিত সদস্যরা হলেন- আনোয়ার হোসেন, মফিজুর রহমান, নওয়াব আলী, মজিবর রহমান ও রফিকুল ইসলাম।
উল্লেখ্য, নতুন গঠিত বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ)’র নকলা উপজেলা শাখার উক্ত কমিটিকে আগামী দুই বছর সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনামূলক পরামর্শের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।























