শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে জেলা হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শহরের যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভার শুরুতে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন শহরের কাচারি জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক। তিনি জেলা হত্যা দিবসে শহীদ ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে আত্মার মাহফেরাত কামনা করে ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা আর সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের মঙ্গল কামনা করেন।
পরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন। বক্তব্য দেন ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু, গোসাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গির আলম, তাতিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আরাফাত, পৌর যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও ইউসুব আলী প্রমূখ। সভায় উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।























