শেরপুরে ১শ ফুট উঁচু মসজিদের মিনারে আটকে পড়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার

খবর টি পড়েছেন : ১৭৬
শেরপুরে ১শ ফুট উঁচু মসজিদের মিনারে আটকে পড়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রায় ১শ ফুট উচুঁতে মসজিদের মিনারে আটকে পড়া এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ৩ নভেম্বর শনিবার সকালে শহরের নবীনগর এলাকার জামিয়া ফারুকিয়া দারুচ্ছালাম মাদ্রাসায় ওই ঘটনা ঘটে। উদ্ধারকৃত মানসিক প্রতিবন্ধী নকলা উপজেলার ধনাকোশা গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২)।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতের কোন এক সময় আবু বক্কর সিদ্দিক লোক চক্ষুর অন্তড়ালে ওই মাদ্রাসার মসজিদের প্রায় ১শ ফুট উচুঁতে মিনারে থাকা মই বেয়ে উঠে গিয়ে মই সরিয়ে ফেলে। পরে সকাল সাড়ে ৭টার দিকে মিনারের চারপাশে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা। ওইসময় প্রত্যক্ষদর্শীরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের শেরপুরের উপ-পরিচালক আবুল বাশারের নেতৃত্বে স্টেশন অফিসার সুবল চন্দ দেবনাথ সঙ্গীয় ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রায় তিনঘন্টা চেষ্ঠার পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার কালে তার কাছে দুটি মোবাইল, বই ও ফুলসহ ফুলের গাছ পাওয়া যায়। উদ্ধারকৃত আবু বক্কর সিদ্দিকের কাছে কেন সেখানে উঠেছিলেন জানতে চাইলে তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। তবে তিনি জানিয়েছেন তার একা থাকার ইচ্ছে থেকেই তিনি এমন কাজ করেছিলেন। ভেবে ছিলেন কয়েকদিন সেখানে তিনি একা একা থাকবেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, লোকটি মানসিক প্রতিবন্ধী, আমরা তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে তার ভাইয়ের হেফাজতে ছেড়ে দিয়েছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জেল হত্যা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads