শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮৯
শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের (চক্ষু ও ডায়াবেটিস) উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর রবিবার সকালে চারু ভবনে ওই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ লুৎফর রহমান, পৌর কাউন্সিলর আব্দুল মালেক, পৌরসভার সচিব আবু লায়েস বজলুল করিম বাপ্পীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের লালন কন্যা জেসমিন পরবর্তী সংবাদ শেরপুরে ব্যাংকের সামনে থেকে মোটরবাইক চুরি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads