শেরপুরে ব্যাংকের সামনে থেকে মোটরবাইক চুরি

খবর টি পড়েছেন : ২৫২
শেরপুরে ব্যাংকের সামনে থেকে মোটরবাইক চুরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে টিভিএস এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি কালো রংয়ের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। ৪ নভেম্বর রবিবার বিকেলে শহরের খরমপুরে অগ্রণী ব্যাংকের সামনে ওই ঘটনা ঘটে।
মোটর সাইকেলটির মালিক স্বর্ণ ব্যবসায়ী মোস্তাক আহমেদ জানান, তিনি প্রতিদিনের মতো মোটর সাইকেলটি অগ্রণী ব্যাংকের সামনে রেখে দোকানে যান। বিকেলে যথাস্থানে গিয়ে দেখেন মোটর সাইকেলটি নেই। এরপর এদিক ওদিক ছোটাছুটি করেও মোটরবাইকটির হদিস না পেয়ে পার্শ্ববর্তী সোশ্যাল ইসলামী ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায়, খয়েরি রংয়ের শার্ট পরিহিত একজন মোটরবাইকটি অতি অল্প সময়ে লক ভেঙ্গে নিয়ে গেছে। তবে সিসিটিভি ফুটেজে স্পষ্ট করে লোকটির ছবি দেখা যায়নি।
ওই ঘটনায় সদর থানায় একটি চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে মেডিকেল… পরবর্তী সংবাদ শেরপুরে দর্জি মালিক সমিতির উপদেষ্টামণ্ডলীর পরিচিতি ও সাধারণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads