স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর শনিবার বিকেলে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ মাঠে আয়োজিত ওই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী সভাপতিত্বে ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
জেলা পরিষদ সদস্য কফিল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন আহম্মেদ প্রমুখ। ওইসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























