শেরপুরে দর্জি মালিক সমিতির উপদেষ্টামণ্ডলীর পরিচিতি ও সাধারণ সভা

খবর টি পড়েছেন : ২০৮
শেরপুরে দর্জি মালিক সমিতির উপদেষ্টামণ্ডলীর পরিচিতি ও সাধারণ সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দর্জি মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টামণ্ডলীর পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন।
সমিতির সভাপতি নেপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, নবারুণ শিক্ষা পরিবারের চেয়ারম্যান আনোয়ারুল হাসান উৎপল, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান ও নেপোলিস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল হাজারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মুসা আলম সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য শরিফুর রহমান।
সভায় অতিথিরা সমিতির ঐক্য ও সমৃদ্ধির স্বার্থে মালিক-শ্রমিকসহ বস্ত্র ব্যবসায়ী সমিতির সাথে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তারা সমন্বয় ত্বরান্বিত করতে চেম্বার অব কমার্সের মধ্যস্থতায় উপদেষ্টাম-লীর সদস্যদের নিয়ে যৌথ মতবিনিময় সভা করতেও পরামর্শ দেন। অনুষ্ঠানের শুরুতেই উপদেষ্টামণ্ডলীর সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সমিতির কর্মকর্তারা।
উল্লেখ্য, সম্প্রতি গঠিত সমিতির উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হায়দার আলী, নবারুণ শিক্ষা পরিবারের চেয়ারম্যান আনোয়ারুল হাসান উৎপল, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য ও পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ব্যাংকের সামনে থেকে মোটরবাইক চুরি পরবর্তী সংবাদ শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads