শেরপুরে জেল হত্যা দিবস পালিত

খবর টি পড়েছেন : ৪৯৪
শেরপুরে জেল হত্যা দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জেল হত্যা দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় শহরের খরমপুর খাদ্যগুদাম মোড়ে জেলা কৃষক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা-সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ সদস্য এসএম আবু হান্নান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জেল হত্যা দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads