নকলায় জেল হত্যা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৬০
নকলায় জেল হত্যা দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ঐতিহাসিক জেল হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর শনিবার সকালে কালো ব্যাজ ধারণ, সংশ্লিষ্ট অফিসে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগ, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, নকলা ডিভেটিং সোসাইটির সাধারন সম্পাদক অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন; উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য রবিউল করিম মানিক, সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর প্রমুখ বক্তব্য রাখেন।
ওইসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত ধর সুভাষসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভুরদী খন্দকার পাড়া কৃষি পণ্য উৎপাদক কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে আলহাজ্ব মো. ছাইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কবর খুড়ে কঙ্কাল চুরি পরবর্তী সংবাদ শেরপুরে জেল হত্যা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads