নালিতাবাড়ীতে কবর খুড়ে কঙ্কাল চুরি

খবর টি পড়েছেন : ৩৩০
নালিতাবাড়ীতে কবর খুড়ে কঙ্কাল চুরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শেকেরকুড়া গ্রামের সামাজিক কবরস্থান থেকে শুক্রবার গভীররাতে সংঘবদ্ধ কঙ্কাল চোরচক্রের সদস্যরা কবর খুড়ে ৩টি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ৩ নভেম্বর শনিবার দুপুরে জনৈক মহিলা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার নজরে পড়লে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারে। চুরি হওয়া লাশের কঙ্কালগুলো হলো দেড় বছর আগে মারা যাওয়া হাজী উসমান আলী, একই সময়ে মারা যাওয়া জমিলা বেগম ও ৪ মাস আগে ফাঁসিতে ঝুলে মারা যাওয়া রাসেল মিয়ার।
জনৈক মহিলা জানান, শনিবার দুপুরবেলা কবরস্থানের পাশদিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় কবরের খুড়া নতুন মাটি দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন ৩টি কবরের বাঁশের ঢাকনা খোলা ও ভিতরে লাশ নেই শুধু কাফনের কাপড় পড়ে আছে। ওইসময় প্রতিবেশি ও লাশের স্বজনরা গিয়ে চুরি হওয়া লাশ এবং কবরগুলো সনাক্ত করেন।
এদিকে, মাঝে-মধ্যেই উপজেলার বিভিন্নস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ওইসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা কবর খুড়ে কঙ্কাল চোরচক্রকে ধরতে তৎপর আছি। এছাড়াও আমরা উপজেলার কবরস্থান কমিটির লোকজনদের সাথে সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ করব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সম্মাননা পেলেন শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন পরবর্তী সংবাদ নকলায় জেল হত্যা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads