শেরপুর জেলা ফুটবল লীগ : কাকলি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়ী

খবর টি পড়েছেন : ১৩৪
শেরপুর জেলা ফুটবল লীগ : কাকলি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লীগের ২৮ অক্টোবর রবিবারের খেলায় কাকলি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে কুসুমকলি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে লীগে শুভ সূচনা করেছে। কাকলি স্পোর্টিং ক্লাবের অ্যাটাকিং মিডফিল্ডার গাফিল মিয়া দলের পক্ষে গোল দুটি করেন। স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই কাকলি স্পোর্টিং ক্লাবের খেলোয়ারড়া কুসুমকলির ওপর চড়াও হয়। তাদের বেশকিছু গোলের প্রচেষ্টা ব্যর্থ করে দেন কুসমকলির গোলকিপার। তবে মাঝে মাঝে প্রতি আক্রমণেও কাকলির ডিফেন্সে কুসুমকলির খেলোয়াড়রা চিড় ধরালেও দক্ষ স্কোরারের অভাবে গোল করতে ব্যর্থ হয়।
গত ২৫ অক্টোবর থেকে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লীগ-২০১৮ শুরু হয়েছে। এবারের ফুটবল লীগে লীগে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো-রাইজিং স্পোর্টিং ক্লাব, কাকলী স্পের্টিং ক্লাব, দূর্বার তরুণ সংঘ, সবুজসেনা, মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব, অগ্রগামী ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব, প্রবীণ একাদশ, কুসুমকলি স্পোর্টিং ক্লাব, হিমাচল ক্লাব, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা ও অ্যাকটিভ ক্লাব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা ॥ সমন জারি পরবর্তী সংবাদ এক নজরে বিপিএলে কে কোন দলে?

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads