নকলায় বিনামুল্যে ধান বীজ বিতরণ

খবর টি পড়েছেন : ১৮১
নকলায় বিনামুল্যে ধান বীজ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় কৃষকদের মাঝে বিনামুল্যে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ করা হয়েছে। ২৮ অক্টোবর রবিবার দুপুরে বাংলাদেশ ধান গবেষনা ইনিস্টিটিউটের আয়োজনে উপজেলার শিববাড়ী ঈদগাহ মাঠে ওই বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে জেলা খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, এসএপিপিও আতিকুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার গণপদ্দী ও নকলা ইউনিয়নের ২শ কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে ব্রি-ধান ৫৮ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী পরবর্তী সংবাদ শেরপুরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা ॥ সমন জারি

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads