শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণিপড়–য়া এক মাদ্রাসাছাত্রী। সে উপজেলার সেকদী গ্রামের কৃষক পরিবারের মেয়ে ও স্থানীয় মাটিয়াকুড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী (১৩)।
জানা যায়, ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ২৬ অক্টোবর রাতে তার বাবা-মা বিয়ের আয়োজন করে। ওই খবর পেয়ে ইউনিসেফ প্রতিনিধির শফিউল আলম পুলিশকে জানালে থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে কন্যার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেওয়ার বিষয়টি অবগত হয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেন।























