ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে দুঃশ্চিন্তায় মেধাবী শিক্ষার্থী আহমেদ হোসেন

খবর টি পড়েছেন : ১৯৮
ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে দুঃশ্চিন্তায় মেধাবী শিক্ষার্থী আহমেদ হোসেন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে চরম দুঃশ্চিন্তা ও অনিশ্চয়তায় ভুগছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হতদরিদ্র পরিবারের সন্তান মেধাবী শিক্ষার্থী আহমেদ হোসেন জনি। উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের অতিদরিদ্র সিদ্দিকুর রহমানের ছেলে আহমেদ হোসে জনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে অর্থনীতি বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আগামি ৭ নভেম্বর তার ভর্তির শেষ দিন। কিন্তু ভর্তির জন্য এখনও ২৫ হাজার টাকা জোগার করতে না পারায় সে চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আশঙ্কাবোধ করছে আদৌ ভর্তির স্বপ্ন পূরণ হবে কি না?
জানা যায়, আহমেদের বাবা সিদ্দিকুর রহমান একজন মোটরশ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বর্তমানে তাঁর রোজগারের কোন ক্ষমতা নেই। বাড়ি-ভিটার ১০ শতাংশ জমি ছাড়া সিদ্দিকুরের কোন ধানি জমিও নেই। তাই আহমেদের মা জয়নব বেগম বাড়ির ৫ শতাংশ জমিতে নার্সারি (গাছের চারার বাগান) করে যে সামান্য উপার্জন করেন, তা দিয়েই সংসার চালান। মায়ের ওই কাজে ছোট বেলা থেকেই সাহায্য করছে বড় ছেলে আহমেদ হোসেন। আহমেদের ছোট ভাই জাহিদ হাসান ও বোন শিলামণি স্থানীয় একটি বিদ্যালয়ে যথাক্রমে অষ্টম ও সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে। আর্থিক-অনটনের কারণে আহমেদ মাঝে-মধ্যে প্রাইভেট-টিউশনি করে উচ্চ মাধ্যমিকে পড়ার খরচ জুগিয়েছে। ঝিনাইগাতীর স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ও দরিদ্র শিক্ষার্থী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শাহিন মিয়াও তার (আহমেদ) পড়ালেখা অব্যাহত রাখতে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। এরই ধারাবাহিকতায় আহমেদ হোসেন মানবিক বিভাগ থেকে ২০১৬ সালে এসএসসি ও ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে অর্থনীতি বিষয়ে ভর্তির সুযোগ পায়। মেধা তালিকায় তাঁর অবস্থান ১৭০। একটি ভাল বিষয়ে ভর্তির সুযোগ পেয়েও সে শঙ্কায় রয়েছে। আগামি ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ দিন। ভর্তির জন্য প্রয়োজন ২৫ হাজার টাকা। কিন্তু অসুস্থ দরিদ্র পিতা আর অসহায় মায়ের পক্ষে ছেলে আহমেদের ভর্তি বাবদ এত টাকা প্রদান করা কোনভাবেই সম্ভব নয়। তাই আহমেদ সমাজের সহƒদয়বান ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছে তার ভর্তির টাকা জোগার করতে।
আহমেদ উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রশাসন ক্যাডারে চাকরির মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে চায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারলে তার সে স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। তাকে হয়তো জীবিকার তাগিদে বাড়ি ফিরে আসতে হবে।
এ বিষয়ে শুক্রবার আহমেদ হোসেন আবেগতাড়িত কণ্ঠে জানায়, আমার খুব ইচ্ছে পড়ালেখা করে বড় হয়ে দেশ ও জাতির সেবা করবো। সেইসঙ্গে ভাল চাকরি করে সংসারের অভাব দূর করার পাশাপাশি আমার মতো দরিদ্র শিক্ষার্থীদের জন্য সেবা করবো। কিন্ত শুধু অর্থাভাবে আমার স্বপ্নের চূড়ান্ত পর্বে এসে আটকে গেলাম। আমাকে যদি সমাজের সহৃদয়বান ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন, তাহলে আমার সে স্বপ্ন পূরণ করতে সক্ষম হব। চিরঋণী থাকবো সবার কাছে।
যোগাযোগ : শ্যামলবাংলা২৪ডটকম অফিস, মোবাইল-০১৭১২-৮৫৩৩০৩। আহমেদ হোসেন, মোবাইল-০১৯৯৫-১৭০৩৫৬।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা ফুটবল লীগ : সবুজসেনা ১-০ গোলে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads