শেরপুর জেলা ফুটবল লীগ : সবুজসেনা ১-০ গোলে হারালো শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থাকে

খবর টি পড়েছেন : ১৬৫
শেরপুর জেলা ফুটবল লীগ : সবুজসেনা ১-০ গোলে হারালো শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থাকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লীগের ২৭ অক্টোবর শনিবারের খেলায় সবুজসেনা ১-০ গোলে শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা দলকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। আক্রমণ পাল্টা-আক্রমণে তীব্র প্রতিদ্বদ্বিতাপূর্ন খেলার অন্তিম মুহুর্তে সবুজসেনার আক্রমণভাগের খেলোয়াড় শামীমুর রহমান একমাত্র গোলটি করেন। ডানপ্রান্ত দিয়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে শামীমুরের জোড়ালো শটের বল শ্রীবরদীর জালে জড়ালে সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
গত ২৫ অক্টোবর থেকে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লীগ-২০১৮ শুরু হয়েছে। এবারের ফুটবল লীগে লীগে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো-রাইজিং স্পোর্টিং ক্লাব, কাকলী স্পের্টিং ক্লাব, দূর্বার তরুণ সংঘ, সবুজসেনা, মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব, অগ্রগামী ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব, প্রবীণ একাদশ, কুসুমকলি স্পোর্টিং ক্লাব, হিমাচল ক্লাব, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা ও অ্যাকটিভ ক্লাব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালদ্বীপের জালে ৯ গোল কিশোরদের পরবর্তী সংবাদ ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে দুঃশ্চিন্তায় মেধাবী শিক্ষার্থী…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads