মালদ্বীপের জালে ৯ গোল কিশোরদের

খবর টি পড়েছেন : ১৪৩
মালদ্বীপের জালে ৯ গোল কিশোরদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের সামনে ছিল হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের মিশন। সেই মিশনে প্রথম বাধা মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ কিশোররা। এক ম্যাচ হাতে রেখেই উঠে গেছে সেমিফাইনালে। আগের ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৪-০ গোলে হেরেছিল মালদ্বীপ। আর বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল মালদ্বীপকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে উঠে গেছে। এখন নিহাত-আশিকুলরা নেপালের মুখোমুখি হবে গ্রুপ সেরার লড়াইয়ে।
নেপালের সাটডোবাতোর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। তাতে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। বাংলাদেশ কিশোররা গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে ২৯ অক্টোবর নেপালের মুখোমুখি হবে। লাল-সবুজের জার্সিধারীরা গত বছর হিমালয়ের দেশে গিয়ে কিশোর সাফের শিরোপা হারিয়েছিল। এবার সেই মুকুট পুনরুদ্ধারের সুযোগ বয়সভিত্তিক দলের সামনে।
প্রথমে বাংলাদেশ বয়সভিত্তিক দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজের লক্ষ্য ছিল শেষ চার নিশ্চিত করা। সেটা পূরণ হয়েছে। এবার গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য দলের। এর আগে ২০১৫ সালে সিলেটে প্রথম কিশোর সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর নেপালে দ্বিতীয় আসরে হয়েছিল তৃতীয়। এবার ট্রফি জয়ের স্বপ্ন লাল-সবুজের দলের।
সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে নেমে শুরুর ১১ মিনিটের মাথায় গোল করেন নিহাত জামান। এরপর ১৯ ও ২৩ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নিহাত। দলের লিড বেড়ে দাঁড়ায় ৩-০। এরপর ৩৭ মিনিটে গোল করেন রাসেল আহমেদ। আর প্রথমার্ধের বিরতীতে যাওয়ার আগে গোল করে দলের লিড ৫-০ করেন অধিনায়ক মেহেদি হাসান। এরপর দ্বিতীয়ার্ধের শেষের দিকে আশিকুল করেন দুই গোল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল ৯-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৌম্য-ইমরুলের জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ পরবর্তী সংবাদ শেরপুর জেলা ফুটবল লীগ : সবুজসেনা ১-০ গোলে…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads