শেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২৯৫
শেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইময় তিনি বলেন, নিরাপদ সড়ক গড়তে সকলের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। সম্পদ ও প্রাণহানি কমাতে চালক ও জনগণকে আরও সতর্ক-সচেতন হতে হবে।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ ও জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আব্দুল্লাহ আল-মামুন। আবু রায়হান পাভেলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, জেলা মাইক্রোবাস চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি শামীম হোসেন, জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহমেদ, জেলা অটোরিক্সা-অটোটেম্পু চালক-শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রহমত আলী প্রমুখ। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্কাউটস সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক চালক-শ্রমিক উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা স্কাউটসের উদ্যোগে এক সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক আইয়ুব আলী, প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বদিউজ্জামান বাদশার কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads