নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে স্থানীয় উত্তর নকশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সরকার গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সম্মানীত সদস্য অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকতার হোসাইন, কৃষি বিষয়ক সাবেক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, নালিতাবাড়ী বাজারের সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোকছেদ আলী বেগ প্রমুখ।























