ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২২ অক্টোবর সোমবার সকালে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, থানার উপ-পরির্দশক (এসআই) ছাইদুল ইসলাম প্রমুখ। আধঘন্টাব্যাপি এ মানবন্ধনে ওই শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শেরপুর-রাংটিয়া সড়কের দুইপাশে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন চলাকালে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর অভিযোগে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৭ ধারায় ৩ জনকে ১০০টাকা করে ও একজনকে ৫০টাকা জরিমানা করা হয়। জরিমানা বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসান সত্যতা নিশ্চিত করেছেন।























