নকলা (শেরপুর) প্রতিনিধি : ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়বো’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর সোমবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্ল গাইড, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা শহরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ তৌফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশা শ্রেণিজীবীরা উপস্থিত ছিলেন।
এছাড়া নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা, গণপদ্দী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী জালমামুদ কলেজ, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ, চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়, চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসা, ধদিয়ারচর দাখিল মাদরাসা, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গৌড়দ্বার হাইস্কুল, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের সভাপতিত্বে শিক্ষক, স্কাউট, গার্ল গাইড, শিক্ষার্থী ও অন্যান্যদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।























