শেরপুর-৩ আসনে গণসংযোগে ব্যস্ত আ’লীগের মনোনয়নপ্রত্যাশী নাইম

খবর টি পড়েছেন : ২৮২
শেরপুর-৩ আসনে গণসংযোগে ব্যস্ত আ’লীগের মনোনয়নপ্রত্যাশী নাইম
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তিনি দীর্ঘদিন ধরে এ আসনের ২টি উপজেলায় গণসংযোগের মাধ্যমে মাঠ চষে বেড়াচ্ছেন। ২ উপজেলার দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ইতোমধ্যেই তিনি কয়েক দফায় সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ও সুধী সমাবেশও করেছেন।
জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে কেবল আওয়ামী লীগ থেকেই বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমসহ দলের ১৫ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। আর এর মধ্যে শ্রীবরদীতে প্রার্থীর ভিড়ে প্রার্থীর সংখ্যা ১৪ জন হলেও ঝিনাইগাতী উপজেলা থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে এ আসনটি গঠিত হলেও স্বাধীনতার ৪৭ বছরেও ঝিনাইগাতীর মাটি থেকে আওয়ামী লীগ বা বিএনপির কোন প্রার্থীকেই মনোনয়ন দেয়া হয়নি। ফলে এ আসন থেকে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দলের যিনিই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনিই শ্রীবরদী উপজেলার অধিবাসী। এ কারণে ঝিনাইগাতী উপজেলা সুষম উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নানা বৈষম্যের শিকার- দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের এমন অভিযোগের কারণে আঞ্চলিকতার ঐক্যের ডাক দিয়ে গত ১৮ বছর যাবত দলের উপজেলা শাখার সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই থেকে মাঠ ছাড়ছেন না আওয়ামী লীগ নেতা নাইম। তিনি ক্ষমতাসীন দলের উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসলেও দলীয় কোন বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করেননি। দল ও দলের ভাবমূর্তি ক্ষুণœকর এমন কোন অভিযোগের দাগও পড়েনি তার গায়ে। বরং তিনি দলের জন্য দিয়েই এসেছেন। ঝিনাইগাতীর ৭টি ও শ্রীবরদীর ১০টি ইউনিয়নের সাধারণ মানুষকেই তিনি আপন করে নিয়েছেন। ইতোমধ্যেই তিনি এলাকায় দানবীর হিসেবে পরিচিতি লাভ করেছেন। ২ উপজেলায় মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার দান-অনুদান। বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। এ কারণে পরিবর্তনের ডাক দিয়ে ২ উপজেলার হাট-বাজার, গ্রামে-গঞ্জে দলীয় নেতা-কর্মীদের দেওয়া বিলবোর্ডে শোভা পাচ্ছে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাইম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই’।
এ বিষয়ে এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরও এমপি না পাওয়ায় ঝিনাইগাতী উপজেলাবাসীর কষ্ট আমাকে তাড়া করে। এজন্য আমি জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে গত ১৮ বছর ধরেই কাজ করছি। আমি আশাবাদী, আমাকে মনোনয়ন দেয়া হলে আমি রেকর্ডভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। তাতে আসনটি ধরে রাখাও সম্ভব হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads