ads

রবিবার , ২১ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের লিফলেট বিতরণ করলেন আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ছানু

খবর টি পড়েছেন : ২৪৮
শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের লিফলেট বিতরণ করলেন আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ছানু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক দশকের উন্নয়নের লিফলেট বিতরণসহ শহর থেকে গ্রামাঞ্চলে ব্যাপক গণসংযোগ করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। তিনি ২১ অক্টোবর রবিবার দুপুরে শহরের কলেজগেইট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু, একটি বাড়ি একটি খামার, সমুদ্র বিজয়, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা, শিক্ষা সহায়তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নারীর ক্ষমতায়নসহ বিশেষ উদ্যোগ ও মেগা প্রকল্পের উন্নয়নের সার-সংক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। ওইসময় তিনি বলেন, শেরপুর সদরের মানুষ আজ দুর্নীতি, সুষম উন্নয়ন ও বঞ্চনার প্রশ্নে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দিলে শেরপুরবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। সেইসাথে তিনি উন্নয়নের ওই লিফলেট বিতরণ কর্মসূচী শহর থেকে তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।
উন্নয়নের লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান আশা প্রকাশ করে বলেন, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুর্নীতিবাজকে মনোনয়ন না দেওয়ার ঘোষণা দেওয়ায় পরিবর্তনের পক্ষে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু দলীয় মনোনয়ন পেলে বাধভাঙা জোয়ার সৃষ্টি হবে। ওইসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

তারা শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও যাতায়াতকারী সাধারণ মানুষের মাঝে উন্নয়নের ওই লিফলেট বিতরণ করেন। ওইসময় উৎসুক জনতা হাত নেড়ে তাদের সমর্থন জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন পরবর্তী সংবাদ শেরপুরে হতদরিদ্র মানুষের আইনগত সহায়তা নিশ্চিত করতে এনজিওগুলোর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads