ads

শনিবার , ২০ অক্টোবর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২০, ২০১৮ ৯:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদকের মতামত ব্যতিরেকেই শেরপুর প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর শনিবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের উপস্থিতিতে ওই কমিটি চূড়ান্ত করেন। শনিবার রাতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
নবগঠিত ওই কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি জিএম বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, কোষাধ্যক্ষ মলয় মোহন বল, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফুর রহমান, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আধার, সুব্রত কুমার দে ভানু, দেবাশীষ ভট্টাচার্য, সাবিহা জামান শাপলা, আলমগীর কিবরিয়া কামরুল, আলমগীর হোসেন ও রওশন কবীর আলমগীর। ওই কমিটি আগামী ২ নভেম্বর অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ১৯ আগস্ট শহরের আলীশান হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় শরিফুর রহমান সভাপতি ও মেরাজ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সভায় আজীবন সদস্য হুইপ আতিউর রহমান আতিকের প্রস্তাবে জিএম আজফার বাবুলকে সিনিয়র সহ-সভাপতি ও আদিল মাহমুদ উজ্জলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম আধারের প্রস্তাবে রেদওয়ানুল হক আবীরকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়। একই সভায় সিদ্ধান্ত হয় যে, বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক মিলে আজীবন সদস্যের পরামর্শে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। একই সিদ্ধান্ত প্রকাশ করা হয় ১৯ অক্টোবর সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায়। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই গঠন করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!