ads

রবিবার , ২১ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির ইনজুরির দিনে বার্সার বড় জয়

খবর টি পড়েছেন : ১৭১
মেসির ইনজুরির দিনে বার্সার বড় জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গত রাতের ম্যাচের ১৭ মিনিটের মাথায়ই মাঠ ছাড়লেন লিওনেল মেসি। সবাইকে দুশ্চিন্তায় ফেলে, হাতে ব্যান্ডেজ নিয়ে। দুশ্চিন্তায় পড়ার মতোই খবর, আর্জেন্টাইন খুদেরাজের ডান হাতে চিড় ধরা পড়েছে। তিনি ৩ সপ্তাহ তিনি মাঠে ফিরতে পারবেন না।

Shamol Bangla Ads

তবে ম্যাচের প্রথম দিকেই মেসিকে হারালেও সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা। ওই জয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে আরনেস্তো ভালভার্দের দল।

শুরুতেই গোল বার্সেলোনার। দ্বিতীয় মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের দারুণ শটে জাল কাঁপান ব্রাজিলের ফিলিপ কৌতিনহো। বলের যোগানদাতা ছিলেন মেসি।

Shamol Bangla Ads

১২ মিনিটের মাথায় মেসি নিজেই করেন এক গোল। মাঝমাঠ থেকে একাই বল বক্সের মধ্যে টেনে নিয়ে বাঁ পায়ের বুলেট শটে সেভিয়া গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন খুদে জাদুকর।

২-০ গোলে এগিয়ে থাকা বার্সা তখন হাওয়ায় ভাসছে। এরই মধ্যে ১৬ মিনিটের মাথায় মেসির পা থেকে বল নিতে গিয়ে তাকে ধাক্কা দিয়ে বসেন প্রতিপক্ষ মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাজকুয়েজ। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান বার্সা সুপারস্টার, গড়াগড়ি দিচ্ছিলেন।

অবস্থা খারাপ দেখে মাঠে ঢুকেন ফিজিও। মেসিকে সাইডলাইনের বাইরে নিয়ে যাওয়া হয়। হাতে দেয়া হয় ব্যান্ডেজ। এরপর হাতটা চেপে ধরে মাঠ ছাড়েন বার্সা ফরোয়ার্ড। তার বদলে মাঠে নামেন উসমান ডেম্বেলে।

৬৩ মিনিটের মাথায় গোলরক্ষক ভাচলিককে একা পেয়ে গিয়েছিলেন লুইস সুয়ারেজ। দৌঁড়ে এসে সেভিয়া গোলরক্ষক ফেলেই দেন সুয়ারেজকে। পেনাল্টি পায় বার্সা। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি উরুগুইয়ান স্ট্রাইকার।

৭৯ মিনিটে এসে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় সেভিয়া। প্রায় ২৫ গজ দূর থেকে পাবলো সারাবিয়ার শট বার্সার এক ডিফেন্ডারের মাথায় লেগে জড়িয়ে যায় জালে। এক গোল শোধ করে মরিয়া হয়ে আরও কয়েকটি আক্রমণ করে সেভিয়া। তবে বার্সা গোলরক্ষক টার স্টেগান কয়েকটি নিশ্চিত সুযোগ রুখে দেন অবিশ্বাস্যভাবে।

ম্যাচের ৮৮ মিনিটে আরও এক গোল করে বার্সা। এবার গোলদাতা ইভান রাকিতিচ। বক্সের একদম শেষ প্রান্ত থেকে তার ডান পায়ের শট ডানদিকে ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি সেভিয়া গোলরক্ষক। আর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এসে হারের ব্যবধান আরও একটু কমান সেভিয়ার লুইস মুরেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আব্দুল হাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ইমরুলের নৈপুণ্যে জয় দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু টাইগারদের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads