ads

শনিবার , ২০ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের কমিটির আকার ও স্থায়ী সদস্য সংখ্যা বাড়ল

খবর টি পড়েছেন : ১৫০
শেরপুর প্রেসক্লাবের কমিটির আকার ও স্থায়ী সদস্য সংখ্যা বাড়ল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির আকার ১৭ থেকে বাড়িয়ে ২১ সদস্য বিশিষ্ট করা হয়েছে। ১৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রের সংশোধন প্রস্তাবের প্রেক্ষিতে তা করা হয়। সেই সাথে প্রেসক্লাবের কার্যক্রম গতিশীল করতে সকল সহযোগী সদস্যকে স্থায়ী সদস্য করায় সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৯০-এ। এছাড়া সদস্যদের ভর্তি ফি ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার এবং মাসিক চাঁদা ২০ টাকা থেকে বাড়িয়ে ১শ টাকা করা হয়েছে। আর আজীবন সদস্য আতিউর রহমান আতিক প্রেসক্লাবকে বার্ষিক ২৫ হাজার টাকা দিতে ঘোষণা দিয়েছেন। সভায় বিদায়ী কমিটির মেয়াদকালে আয়-ব্যয়ের হিসাবসহ ইতিবাচক কার্যক্রম পরিচালনা ও প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরা হয়। অন্যদিকে সভায় আগামী ২ নভেম্বর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।

Shamol Bangla Ads

প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি শরিফুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু বকর, সঞ্জীব চন্দ বিল্টু, এম এ হাকাম হীরা, জিএম আজফার বাবুল, এসএম শহীদুল ইসলাম, সুব্রত কুমার দে ভানু, নবীন সদস্য আনিসুর রহমান, ইমরান হাসান রাব্বী প্রমুখ। সাধারণ সভায় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সহযোগী সদস্য মিলে ৬৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থায়ী সদস্যদের নবায়ন ও সহযোগী সদস্যদের ভর্তির কার্যক্রম শেষে ১৬ অক্টোবর মঙ্গলবার প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের এক সভায় ৫৮ জন স্থায়ী সদস্য ও ৩১ জন সহযোগী সদস্যকে চূড়ান্ত করা হয়। বার্ষিক সাধারণ সভায় আজীবন সদস্য হুইপ আতিউর রহমান আতিকসহ বেশ কয়েকজন সিনিয়র সদস্যের প্রস্তাবের প্রেক্ষিতে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে গঠনতন্ত্রের সংশোধনক্রমে সহযোগী সদস্যদেরকে স্থায়ী সদস্য ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী একজন আজীবন সদস্য ও পূর্বের ৫৮ জন স্থায়ী সদস্য মিলে এখন স্থায়ী সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৯০-এ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আব্দুল হাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads