ads

শনিবার , ২০ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা পূজা

খবর টি পড়েছেন : ১৫২
শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা পূজা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেরপুরে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপাল জিউর মন্দির চত্বরে দুর্গামাতার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। পরে শহরের আড়াইআনী পুকুরে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ওই সময় উলুধ্বনি, ঢাকের বাদ্যি, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতিতে সেখানে এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়। প্রতিমা বিসর্জন উপলক্ষে আড়াইআনী পুকুর ও আশপাশের এলাকায় হিন্দু পূন্যার্থী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল লোকের সমাগম হয়।
এদিকে প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পঙ্কজ কুমার পাল, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভাকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুরে এবার ১৪৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আদিবাসী গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব উদযাপিত পরবর্তী সংবাদ রৌহায় এস.আর.এস’র সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads