ads

শনিবার , ২০ অক্টোবর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রৌহায় এস.আর.এস’র সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২০, ২০১৮ ৪:০৯ অপরাহ্ণ

মইনুল হোসেন প্লাবন ॥ ‘রক্ত হলো স্রষ্টার দান,স্বেচ্ছায় করবো রক্তদান’ এ স্লোগানকে ধারন করে মানবসেবায় জোরালো ভূমিকা পালন করে আসছে শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা (এস.আর.এস)।এরই ধারাবাহিকতায় এবার শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নে সংগঠনটির সহযোগিতায় গড়পাড়া যুব সমাজের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৫.০০ঘটিকা পর্যন্ত রৌহা গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কর্মসূচি পালিত হয়।ওই ক্যাম্পেইনে প্রায় ২০০জনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,স্বেচ্ছায় রক্তদানে উদ্ভোদ্ধকরন,নতুন সদস্য ভর্তি,জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ইত্যাদি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওই ক্যাম্পেইন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্ধোধন করেন গড়পাড়া মদিনা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা আলহ¦াজ মাওলানা আব্দুস সবুর। ওই সময় শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ,গড়পাড়া যুব সমাজের আয়োজক মোঃ খলিলুর রহমান, মোঃ উজ্জল মিয়া, রাকিবুল ইসলাম ও এস.আর.এস’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম এ মহৎ উদ্যোগ নেওয়ার জন্য গড়পাড়া যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন,এ ধরনের উদ্যোগের ফলে এলাকার মানুষগুলো তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারলো। এটি আমাদের সংগঠনের একটি বড় সার্থকতা। একটি মানবিক সমাজ গড়ে তোলার তাগিদে, রক্তের অপ্রতুলতাজনিত সমস্যা দূরীকরণে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন বিশেষ ভূমিকা পালনে সক্ষম বলে মনে করি আমরা। এ ক্যাম্পেইনে আমরা প্রায় ২০০জনের রক্তের গ্রুপ পরীক্ষা করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম চলবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!