স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) উদ্যোগে ১৮ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএস’র জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমীন, সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খোকন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল বারী, মো. আওলাদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন সুরুজ, আরডিএস’র ঋণ সমন্বয়কারী মো. শামিম আজাদ, জেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইন্তাজ আলী, সদস্য মোছা. শিরিনা বেগম প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন।
























