ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় হোটেল রাজমনিতে ওই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৯৬ ব্যাচের শিক্ষার্থী ডাঃ এসএম মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র এএসপি ডাঃ রিপন কুমার মোদক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চীফ বিপিন চন্দ্র বিশ্বাস, নরসিংদী সরকারি কলেজের লেকচারার মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এবারই প্রথম ওই ব্যাচের শিক্ষার্থীদের পূনর্র্মিলনী অনুষ্ঠিত হলো।
























