ads

বৃহস্পতিবার , ১৮ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন ॥ গ্রেফতার নারী জামিনে মুক্ত

খবর টি পড়েছেন : ১৭৭
ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন ॥ গ্রেফতার নারী জামিনে মুক্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রওশন আরা খাতুন রুমি (৪০) অবশেষে জামিনে মুক্ত হয়েছেন। ১৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেসা খানম রিমাণ্ড আবেদন নামঞ্জুর করে তাকে জামিনের আদেশ দেন। রুমি উপজেলার ভালুকা গ্রামের মৃত খবির উদ্দিন সরকারের মেয়ে ও উপজেলা মানবাধিকার ফাউণ্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক।
শেরপুরের কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান তরফদার গ্রেফতারকৃত রওশন আরা খাতুন রুমির জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত তদন্তে মামলাটি তথ্যগত ভুল প্রমাণিত হওয়ায় আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল হয়েছে। ফলে রিমাণ্ডের আবশ্যকতা না থাকায় আদালত তার জামিনের বিষয়টি বিবেচনা করেছেন।
উল্লেখ্য, ফেসবুকে ললিউল্লাহ নামে একটি ফেইক আইডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির ছবি নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা হয়। রুমি ওই ব্যঙ্গ চিত্রটি তার নিজ নামের আইডিতে শেয়ার করে। ওই ঘটনায় সোমবার আদালতে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুর রহমান বাদী হয়ে সদ্য বিলুপ্ত তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি নালিশী মামলা দায়ের করেন এবং ওই মামলার প্রেক্ষিতেই গ্রেফতার হয় রুমি। কিন্তু পরবর্তীতে বিলুপ্ত আইনে দায়েরের কারণে খোদ মামলাটিই ‘ভ্যানিশ’ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে বাদীকে দিয়ে ঝিনাইগাতী থানায় সরাসরি নেওয়া হয় লিখিত অভিযোগ। পরদিন পুলিশ রিমাণ্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত বৃহস্পতিবার রিমাণ্ডের বিষয়ে শুনানীর জন্য তারিখ ধার্য করে রুমিকে জেলা কারাগারে পাঠায়।
বৃহস্পতিবার জামিন আদেশের পর এক প্রতিক্রিয়ায় রুমি বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। তাই দলীয় সাধারণ সম্পাদকের ছবি নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় ওই আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে কমেন্টস করে আমি তা শেয়ার করি। কিন্তু আমার কমেন্টের লেখাটি রিমোভ করে দিয়ে শুধু শেয়ার দেখিয়ে আমার নামে মামলা দেয়া হয়েছে। সাময়িক কষ্ট হলেও উচ্চ পর্যায়ের নজরদারির কারণে মামলায় দ্রুত চূড়ান্ত রিপোর্ট দাখিল হওয়ায় ভাগ্যে জামিন জুটেছে।
তবে ওই মামলার বিষয়ে দায়িত্বশীল একটি গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট আরও একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। ওই অবস্থায় সদস্য পাস হওয়া একটি আইনের আওতায় দ্রুত মামলা দায়ের ও এক নারীকে গ্রেফতারের বিষয়টি অতি উৎসাহী ও বিব্রতকর বলেই মনে হয়েছে উচ্চ পর্যায়ের কাছে। এজন্য উচ্চ পর্যায় থেকে অসন্তোষও প্রকাশ করা হয়েছে। আর ওই কারণেই মামলাটিতে অতি সংক্ষিপ্ত সময়ে তদন্ত শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রকল্প অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আদিবাসী গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads