ads

মঙ্গলবার , ১৬ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবে নবায়নকৃত সদস্য ৫৮, সহযোগী সদস্য ২৯

খবর টি পড়েছেন : ৩৭০
শেরপুর প্রেসক্লাবে নবায়নকৃত সদস্য ৫৮, সহযোগী সদস্য ২৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নবায়ন শেষে এবার শেরপুর প্রেসক্লাবের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। আর সহযোগী সদস্য হয়েছেন ২৯ জন। ১৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রফিকুল আধারের সভাপতিত্বে প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় ওই তালিকা চূড়ান্ত করা হয়।
জানা যায়, প্রথম দফায় ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রেসক্লাবের সদস্যপদ নবায়ন ও ভর্তি কার্যক্রম চলে। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে অধিকাংশ সদস্য নবায়ন না করায় দ্বিতীয় দফায় ২০ সেপ্টেম্বর পর্যন্ত ওই সময়সীমা বাড়ানো হয়। কিন্তু এরপরও বেশ কয়েকজন সদস্য নবায়ন না করায় কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেষবারের মতো ওই সময়সীমা বাড়ানো হয়।
এ প্রসঙ্গে প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা বলেন, পুরাতন সদস্যরা ২ বছরের চাঁদা বাবদ ৪৮০ টাকা পরিশোধ করে নবায়ন এবং নতুনরা ১ হাজার টাকা করে পরিশোধ করে ভর্তির আবেদন করেন। সব মিলে সদস্যপদ নবায়ন করেছেন ৫৮ জন এবং সহযোগী সদস্য হতে নতুন আবেদন করেছেন ২৯ জন। সহযোগী সদস্য হওয়ার ৬ মাস কার্যকাল পার হবার পর যাচাই-বাছাই শেষে তারা স্থায়ী সদস্য হওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শীঘ্রই বিশেষ সাধারণ সভায় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন শেষে নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইনে নারী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads