ads

মঙ্গলবার , ১৬ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ১৬ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের মা ভবতারা মন্দির, গোপাল জিউর মন্দির, মার্চেন্ট ক্লাব, বটতলা কালিরবাজার বাসন্তীপাড়া ক্লাবের পূজা মণ্ডপসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন। ওইসময় তিনি সনাতন ধর্মের নেতৃবৃন্দসহ পূজার্থীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করেন। সেইসাথে তিনি পূজা মণ্ডপের নিরাপত্তাসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার মেজবাউল আলম ভূইয়া, মোস্তাফিজুর রহমান শাওন ও আরিফ ফয়সাল খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতি ও পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবে নবায়নকৃত সদস্য ৫৮, সহযোগী সদস্য ২৯ পরবর্তী সংবাদ শেরপুরে পূজা উদযাপন পরিষদের শারদীয় শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads