ads

মঙ্গলবার , ১৬ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইনে নারী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬৪
ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইনে নারী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় রুমি আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ অক্টোবর সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রুমি উপজেলার নলকুড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ভালুকা গ্রামের মরহুম সরকার খবির উদ্দিনের মেয়ে। মঙ্গলবার রুমিকে ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুন্নিসা খানম বৃহস্পতিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একই ঘটনায় সোমবার আদালতে সদ্য বিলুপ্ত তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি নালিশী মামলা দায়ের হয় এবং ওই মামলার প্রেক্ষিতেই পুলিশ দ্রুত গ্রেফতার করে রুমিকে। কিন্তু পরবর্তীতে বিলুপ্ত আইনে দায়েরের কারণে খোদ মামলাটিই ‘ভ্যানিশ’ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে বাদীকে দিয়ে ঝিনাইগাতী থানায় সরাসরি নেওয়া হয় লিখিত অভিযোগ। ওই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ফেসবুকে ললিউল্লাহ নামে একটি ফেইক আইডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির ছবি নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা হয়। রুমি ওই ব্যঙ্গ চিত্রটি তার নিজ নামের আইডিতে শেয়ার করে। ওই ঘটনায় ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুর রহমান বাদী হয়ে সোমবার রাতে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ ওই রাতেই ভালুকা গ্রামে রুমির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তবে ওই বিষয়ে গ্রেফতারকৃত রুমির বক্তব্য ভিন্ন। তিনি বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। তাই দলীয় সাধারণ সম্পাদকের ছবি নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় ওই আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে কমেন্টস করে আমি তা শেয়ার করি। কিন্তু আমার কমেন্টের লেখাটি রিমোভ করে দিয়ে শুধু শেয়ার দেখিয়ে আমার নামে মামলা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় নিয়মিত মামলা রুজু করে ওই মামলায় রুমিকে গ্রেফতার ও ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে নিবিড় তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মদন গোপাল মন্দিরে দুস্থদের মধ্যে খাদ্য ও… পরবর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবে নবায়নকৃত সদস্য ৫৮, সহযোগী সদস্য ২৯

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads