ads

মঙ্গলবার , ১৬ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুল থেকে ঝরে পড়া ও বাল্যবিয়ে রোধে কিশোরীদের জন্য শিক্ষা কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

খবর টি পড়েছেন : ৩০০
শেরপুরে স্কুল থেকে ঝরে পড়া ও বাল্যবিয়ে রোধে কিশোরীদের জন্য শিক্ষা কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বলেছেন, স্কুল থেকে ঝরে পড়া ও বাল্যবিয়ে রোধে ‘কিশোরীদের জন্য শিক্ষা কার্যক্রম’ একটি সময়োপযোগী ও যুগান্তকারী গবেষণাধর্মী পদক্ষেপ। বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন কাউন্সিল ইউনিসেফের সহায়তায় ওই কার্যক্রম পরিচালনা করলেও তাতে সার্বিক সহায়তা দিচ্ছে সরকারের স্থানীয় প্রশাসন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা বিভাগ। ওই কার্যক্রমের আওতায় স্কুল থেকে ঝরে পড়া মেয়েদের সংখ্যা হ্রাস করার উদ্দেশ্যে মেয়েদের মধ্যে সহায়ক পাঠদান, জীবন দক্ষতা, শিক্ষা প্রদান, অবিবাহিত মেয়েদের বিবাহ বিলম্বিত করা, মেয়েদের মধ্যে অর্থ শিক্ষা ও উপার্জনমূলক প্রশিক্ষণ প্রদান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণ, স্থানীয় জনগণকে উদ্বুদ্ধকরণসহ অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নিতে হবে। তিনি ১৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন কাউন্সিল আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে ওইসব কথা বলেন।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে ওই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর মোঃ আজহারুল হক ও ইউনিসেফের বিভাগীয় ফিল্ড অফিস প্রধান মোঃ ওমর ফারুক। মূল বক্তব্য উপস্থাপন করেন পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দিন। আলোচনায় অংশ নেন পপুলেশন কাউন্সিলের মনিটরিং উপদেষ্টা নুরনবী তালুকদার ও একেএম জাফরুল্লাহ খান।
উল্লেখ্য, কিশোরীদের জন্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ে শেরপুর, কুষ্টিয়া ও চাপাইনবাবগঞ্জ জেলার ২টি করে মোট ৬টি উপজেলা অন্তর্ভূক্ত করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলাসহ ওই ৬টি উপজেলার ৪৮টি বিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা ওই প্রকল্পের অন্তর্ভূক্ত থাকবে। ৩ বছর মেয়াদী ওই প্রকল্পটি প্রস্তুতিমূলক, কার্যক্রম বাস্তবায়ন এবং মূল্যায়ন ও প্রচার- এ ৩টি পর্যায়ে সম্পাদিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় খাদ্যবান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চাউলসহ বিক্রেতা গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads